শাহজাদপুর সংবাদ

জামতৈল রেলওয়ে স্টেশন এলাকার নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার

২৬ অক্টোবর, ২০২৬ এ ৩:২৮ AM

জামতৈল রেলওয়ে স্টেশন এলাকার নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার

মোঃ হোসেন আলী ছোট্ট :সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন ও তৎসংলগ্ন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)। এ সময় তিনি স্টেশন এলাকায় যাত্রীসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।রবিবার (২৫ অক্টোবর ২০২৬) পুলিশ সুপার কামারখন্দ থানাধীন জামতৈল রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্টেশন এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং জনসাধারণের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।পরিদর্শনকালে পুলিশ সুপার স্টেশনে যাতায়াতকারী সাধারণ যাত্রী, স্থানীয় ব্যবসায়ী ও সর্বসাধারণের সঙ্গে কথা বলেন। তাঁদের চলাচলে কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি স্টেশন এলাকায় সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্টদের সচেতন ও সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন।পুলিশ সুপার স্টেশন এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে দায়িত্বরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। বিশেষ করে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন।এ ছাড়া স্টেশন ও আশপাশের এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির নির্দেশনা প্রদান করেন তিনি। জনসাধারণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা অব্যাহত রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন।পুলিশ সুপারের এ পরিদর্শনের মাধ্যমে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যাত্রীসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

The post জামতৈল রেলওয়ে স্টেশন এলাকার নিরাপত্তা পরিদর্শনে পুলিশ সুপার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ