শাহজাদপুর সংবাদ

ভয়েস অব কাজিপুরের সিনিয়র সহসভাপতি হলেন হিল্লোল তালুকদার

২৬ অক্টোবর, ২০২৬ এ ২:৫৭ AM

ভয়েস অব কাজিপুরের সিনিয়র সহসভাপতি হলেন হিল্লোল তালুকদার

মো. সোহান সেখ :

মানবিক ও সামাজিক সংগঠন ভয়েস অব কাজিপুরের সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন হিল্লোল তালুকদার। সংগঠনের পক্ষ থেকে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

হিল্লোল তালুকদার বর্তমানে সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির কার্যকরী সভাপতি, কাজিপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কাজিপুর সদর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা এবং ৫ নম্বর ওয়ার্ডের মানিকপটল গ্রামের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে হিল্লোল তালুকদার সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আশকার পাইন, প্রধান উপদেষ্টা প্রকৌশলী সাখাওয়াত হোসেনসহ সংগঠনের সকল উপদেষ্টা, নীতিনির্ধারক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই পদ কেবল একটি সাংগঠনিক পরিচয় নয় এটি মানুষের পাশে দাড়ানোর, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নিজেকে আরও বেশি নিবেদিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

তিনি আরও বলেন, ভয়েস অব কাজিপুর দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসা, বিশুদ্ধ পানি, দুর্যোগকালীন সহায়তা ও অসহায় মানুষের স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের এই মানবিক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে তিনি আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।

হিল্লোল তালুকদার বলেন, সমাজের অসহায়, দরিদ্র, অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হবে তাঁর অগ্রাধিকার। সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

The post ভয়েস অব কাজিপুরের সিনিয়র সহসভাপতি হলেন হিল্লোল তালুকদার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ