শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে হেরোইনসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২৭ আগস্ট, ২০২৬ এ ১২:০০ AM

সিরাজগঞ্জে হেরোইনসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হাটিকুমরুল–বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার রয়্যাল রূপালী হাইওয়ে রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

তারা হলো, রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী গ্রামের মৃত আনিছুর রহমানের মেয়ে রোকেয়া বেগম (৫০) ও গোদাগাড়ী উপজেলার দিয়াড়মহব্বতপুর গ্রামের মৃত লোকমান হোসেনের মেয়ে সালেহা খাতুন (৪৫)।

র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ওই দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৪২৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

মতিয়ার বিলের পানি নিষ্কাশন সচলের দাবিতে স্থানীয়দের মানববন্ধন

যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা কানাডার

প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালাতে জাপানি কোম্পানির প্রস্তাব

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

কুবির হলে রাতভর র‍্যাগিং ও গালিগালাজের অভিযোগ, অভিযুক্ত ৩ সিনিয়র

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬

সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।

E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

সূত্র: Alokito Bangladesh

সম্পর্কিত সংবাদ