তাড়াশের বেরখালিতে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, জনগণের প্রত্যাশা পূরণে ভিপি আয়নুল হক
২৭ আগস্ট, ২০২৬ এ ৭:৫২ AM

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জিল্লুর রহমান :সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের বেরখালিতে পুলিশ ফাঁড়ি স্থাপনের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের উদ্যোগে বিষয়টি এখন প্রশাসনিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে পৌঁছেছে।জানা গেছে, বেরখালিতে পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরে গত ৭ জুলাই ২০২৬ প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক। এর পরিপ্রেক্ষিতে ১৬ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্মতি জানিয়ে সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রক্রিয়া শেষে বেরখালিতে পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও কার্যক্রম এগিয়ে নিতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও পুলিশ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।স্থানীয়রা জানান, তালম ইউনিয়নসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে একটি পুলিশ ফাঁড়ির প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। জনসংখ্যা বৃদ্ধি, এলাকার বিস্তৃতি এবং বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সমস্যার কারণে বেরখালিতে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন তারা।পুলিশ ফাঁড়ি স্থাপিত হলে স্থানীয়দের দ্রুত পুলিশি সেবা নিশ্চিতের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন স্থানীয়রা।সংসদ সদস্য ভিপি আয়নুল হক বলেন, বেরখালিতে পুলিশ ফাঁড়ি স্থাপন তালম ইউনিয়নসহ আশপাশের মানুষের দীর্ঘদিনের দাবি। জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করাকে তিনি গুরুত্ব দিয়ে দেখছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রক্রিয়া শেষে পুলিশ মহাপরিদর্শক ও পুলিশ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।সংশ্লিষ্টদের আশা, প্রশাসনিক প্রক্রিয়ার পরবর্তী ধাপ দ্রুত সম্পন্ন হলে বেরখালিতে পুলিশ ফাঁড়ি স্থাপনের কার্যক্রম শুরু হবে। এতে তালম ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে।
The post তাড়াশের বেরখালিতে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, জনগণের প্রত্যাশা পূরণে ভিপি আয়নুল হক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
প্রভাবশালীদের দখলে জিয়া খাল, উদ্ধার করে খননের দাবি স্থানীয়দের
২৭ আগস্ট, ২০২৬ এ ৯:০১ AM · বাংলা ট্রিবিউন
যমুনার চর কেটে মাটি বিক্রি, কাশু,মহুজ ও হাসানের নাম প্রকাশ্যে
২৭ আগস্ট, ২০২৬ এ ৮:১৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াশে সেচমোটরের সংযোগস্থলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
২৭ আগস্ট, ২০২৬ এ ৮:০১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মহাসড়ক,কেপিআই ও শহরের রাত্রিকালীন নিরাপত্তা সরেজমিন তদারকি করলেন পুলিশ সুপার
২৭ আগস্ট, ২০২৬ এ ৪:২০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে হেরোইনসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৭ আগস্ট, ২০২৬ এ ১২:০০ AM · Alokito Bangladesh
কামারখন্দে মুরগি বিক্রি করে সাইকেল কেনার স্বপ্ন,পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দলের নেতা কায়েস
২৬ আগস্ট, ২০২৬ এ ১০:৪৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
