সিরাজগঞ্জে মহাসড়ক,কেপিআই ও শহরের রাত্রিকালীন নিরাপত্তা সরেজমিন তদারকি করলেন পুলিশ সুপার
২৭ আগস্ট, ২০২৬ এ ৪:২০ AM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা, অবৈধভাবে পণ্য লোড-আনলোড বন্ধ, গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) ও সিরাজগঞ্জ শহরের রাত্রিকালীন নিরাপত্তা জোরদারে বিশেষ তৎপরতা চালিয়েছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।পুলিশ সুপার মহাসড়কে যানবাহন দাঁড় করিয়ে অবৈধভাবে পণ্যসামগ্রী লোড-আনলোড, মহাসড়কের পাশে পণ্যসামগ্রী রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সড়কের ওপর মালামাল ওঠানো-নামানোর মাধ্যমে যান চলাচল ব্যাহত করার বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন।এ সময় মহাসড়কের পাশে সন্দেহভাজন চোরাই পণ্য গ্রহণকারী সম্ভাব্য দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।পরবর্তীতে পুলিশ সুপার জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) সমূহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। একই সঙ্গে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় রাত্রিকালীন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পুলিশি টহল ও অপরাধ প্রতিরোধমূলক কার্যক্রমেরও তদারকি করেন।পুলিশ সুপার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ লোড-আনলোড নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাফিজুর রহমান, সংশ্লিষ্ট সার্কেল অফিসারগণ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
The post সিরাজগঞ্জে মহাসড়ক,কেপিআই ও শহরের রাত্রিকালীন নিরাপত্তা সরেজমিন তদারকি করলেন পুলিশ সুপার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
প্রভাবশালীদের দখলে জিয়া খাল, উদ্ধার করে খননের দাবি স্থানীয়দের
২৭ আগস্ট, ২০২৬ এ ৯:০১ AM · বাংলা ট্রিবিউন
যমুনার চর কেটে মাটি বিক্রি, কাশু,মহুজ ও হাসানের নাম প্রকাশ্যে
২৭ আগস্ট, ২০২৬ এ ৮:১৬ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াশে সেচমোটরের সংযোগস্থলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
২৭ আগস্ট, ২০২৬ এ ৮:০১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াশের বেরখালিতে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, জনগণের প্রত্যাশা পূরণে ভিপি আয়নুল হক
২৭ আগস্ট, ২০২৬ এ ৭:৫২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে হেরোইনসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৭ আগস্ট, ২০২৬ এ ১২:০০ AM · Alokito Bangladesh
কামারখন্দে মুরগি বিক্রি করে সাইকেল কেনার স্বপ্ন,পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দলের নেতা কায়েস
২৬ আগস্ট, ২০২৬ এ ১০:৪৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
