শাহজাদপুর সংবাদ

তাড়াশে সেচমোটরের সংযোগস্থলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

২৭ আগস্ট, ২০২৬ এ ৮:০১ AM

তাড়াশে সেচমোটরের সংযোগস্থলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জিল্লুর রহমান:সিরাজগঞ্জের তাড়াশে সেচমোটরের সংযোগস্থলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজু ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কুমাল্লু গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু ইসলাম ওই গ্রামের মো. এমদাদুল ইসলামের একমাত্র ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সেচমোটরের সংযোগস্থলে মাছ ধরার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন রাজু ইসলাম। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় রাজুর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মাসহ স্বজনরা শোকে কাতর হয়ে পড়েছেন। তার মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।

The post তাড়াশে সেচমোটরের সংযোগস্থলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ