যমুনার চর কেটে মাটি বিক্রি, কাশু,মহুজ ও হাসানের নাম প্রকাশ্যে
২৭ আগস্ট, ২০২৬ এ ৮:১৬ AM

ইছাহাক হোসেন, এনায়েতপুর-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালী উপজেলার যমুনা নদীর দুর্গম চর থেকে অবৈধভাবে মাটি কেটে নৌকাযোগে বিক্রির অভিযোগ উঠেছে। সায়দাপাড়া, উতুলি, বাওইখোলা ও মালিপাড়াসহ বিভিন্ন চর এলাকায় দীর্ঘদিন ধরে কোদাল দিয়ে মাটি কেটে নেওয়া হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।সম্প্রতি মাটি কাটার সময় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে হাতেনাতে দেখতে পান। এ সময় মাটি কাটতে আসা কয়েকজন ব্যক্তি জানান, বেতিল, সৈয়দপুর ও জালালপুরসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে নৌকা নিয়ে লোকজন চরে আসে। পরে মহুজ ও হাসান এবং জালালপুরের কাশু মিয়াকে টাকা দিয়ে চর থেকে মাটি কেটে নৌকায় তুলে নিয়ে বিক্রি করা হয় বলে তারা দাবি করেন।স্থানীয় জমির মালিকদের অভিযোগ, প্রতিনিয়ত এভাবে চর থেকে মাটি কেটে নেওয়ার ফলে যমুনার তীর ও চরাঞ্চল ক্ষয়ের ঝুঁকিতে পড়ছে। বিশেষ করে নদীর পশ্চিম পাশে প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নদীরক্ষা বাঁধ রয়েছে। চর ও তীরভূমি দ্রুত ক্ষয়ের মুখে পড়লে ভবিষ্যতে ওই বাঁধও হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।তাদের অভিযোগ, মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দিন দিন এ প্রবণতা বাড়ছে। এতে একদিকে যেমন সরকারি ও ব্যক্তিমালিকানাধীন ভূমির ক্ষতি হচ্ছে, অন্যদিকে নদীর স্বাভাবিক গতিপথ ও পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে।অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি বন্ধে দ্রুত অভিযান পরিচালনা এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জমির মালিক ও এলাকাবাসী।
The post যমুনার চর কেটে মাটি বিক্রি, কাশু,মহুজ ও হাসানের নাম প্রকাশ্যে appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
প্রভাবশালীদের দখলে জিয়া খাল, উদ্ধার করে খননের দাবি স্থানীয়দের
২৭ আগস্ট, ২০২৬ এ ৯:০১ AM · বাংলা ট্রিবিউন
তাড়াশে সেচমোটরের সংযোগস্থলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
২৭ আগস্ট, ২০২৬ এ ৮:০১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তাড়াশের বেরখালিতে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, জনগণের প্রত্যাশা পূরণে ভিপি আয়নুল হক
২৭ আগস্ট, ২০২৬ এ ৭:৫২ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে মহাসড়ক,কেপিআই ও শহরের রাত্রিকালীন নিরাপত্তা সরেজমিন তদারকি করলেন পুলিশ সুপার
২৭ আগস্ট, ২০২৬ এ ৪:২০ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে হেরোইনসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২৭ আগস্ট, ২০২৬ এ ১২:০০ AM · Alokito Bangladesh
কামারখন্দে মুরগি বিক্রি করে সাইকেল কেনার স্বপ্ন,পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবক দলের নেতা কায়েস
২৬ আগস্ট, ২০২৬ এ ১০:৪৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
