শাহজাদপুর সংবাদ

গোয়ালবাড়ীতে চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা

৩ নভেম্বর, ২০২৬ এ ১:৫৯ AM

গোয়ালবাড়ীতে চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা

এস এম জালাল উদ্দীন, মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৮নং গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বর্তমান চেয়ারম্যান আব্দুল কাইয়ুম আহমদকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান স্থানীয় বিএনপি নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ লক্ষ্যে তার সমর্থনে এক বিশাল মতবিনিময় ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ নভেম্বর) বাদ মাগরিব গোয়ালবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল কাইয়ুম আহমদের নিজ বাড়িতে এ সভার আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরব্বি হাজী মুহাম্মদ জমির উদ্দিন (বুধুর মিয়া)। সভা পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জুড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মনজু ও বিএনপি নেতা ফয়সল আহমদ।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল কাইয়ুম আহমদ। বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্যের একান্ত সচিব মো. নাজমুল ইসলাম।এ সময় বক্তব্য দেন গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রিয়াজ উদ্দিন, পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল মঈদ নামর, গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সুয়েল আহমদসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।সভায় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ইউপি সদস্য, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন চা-বাগানের পঞ্চায়েত নেতারা উপস্থিত ছিলেন। চা-বাগানের প্রতিনিধিরাও বক্তব্যে এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।বক্তারা বলেন, গোয়ালবাড়ী ইউনিয়নের চলমান উন্নয়ন কার্যক্রম ও জনসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান চেয়ারম্যান আব্দুল কাইয়ুম আহমদকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা। এ জন্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার নেতৃত্বের ধারাবাহিকতা প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।বক্তারা আরও বলেন, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দিন আহমদ মিঠুর ভাতিজা আব্দুল কাইয়ুম আহমদকে আগামী নির্বাচনে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।সভা থেকে গোয়ালবাড়ী ইউনিয়নের নয়টি ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আব্দুল কাইয়ুম আহমদকে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য দলের সিনিয়র নীতিনির্ধারকদের প্রতি অনুরোধ জানানো হয়। পাশাপাশি তার প্রতি সমর্থন জানিয়ে আগামী নির্বাচনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা।

The post গোয়ালবাড়ীতে চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের সমর্থনে বিএনপির মতবিনিময় সভা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ