শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

৯ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৪ PM

সিরাজগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে সানবান্দা নৌকাঘাট থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার খাসরাজবাড়ী ইউনিয়নের সানবান্দা নৌকাঘাট এলাকায় মরদেহটি পাওয়া যায়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি ঝাঁকি জাল (তইরা জাল) দিয়ে মাছ ধরতে এলাকায় এসেছিলেন। মাছ ধরতে গিয়ে কোনো দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

এ বিষয়ে সিরাজগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়েছি। মরদেহ উদ্ধারের জন্য ইতোমধ্যে আমাদের একটি টিম পাঠানো হয়েছে। তবে মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি। জানতে পেরেছি, ওই ব্যক্তি জাল দিয়ে মাছ ধরতে এসেছিলেন।’

মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

সূত্র: Daily Times Of Bangladesh

সম্পর্কিত সংবাদ