শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে সাবেক পৌর কাউন্সিলর আমির হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

১৪ অক্টোবর, ২০২৬ এ ৬:০৪ PM

সিরাজগঞ্জে সাবেক পৌর কাউন্সিলর আমির হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ধানবান্ধী বিএল স্কুল রোডের বাসিন্দা ও সাবেক কাউন্সিলর মোঃ আমির হোসেন (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৪ অক্টোবর) ভোর ৬টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একই দিন বাদ আসর সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া কবরস্থানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সেখানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

জানাজার আগে মরহুমের কর্মময় জীবন ও সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, মোঃ মজিবর রহমান লেবু, খ. ম. রকিবুল হাসান রতন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

এ সময় মরহুমের জামাতা আবুল কাসেম আজাদ, বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ জহুরুল ইসলাম মণ্ডল, সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন এবং ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন তারাসহ আত্মীয়স্বজন, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মরহুমের জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজার নামাজে ইমামতি করেন বিএল স্কুল জামে মসজিদের পেশ ইমাম। নামাজ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ব্যক্তিরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। মরহুমের পরিবারের পক্ষ থেকেও তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এ কামনা করেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

The post সিরাজগঞ্জে সাবেক পৌর কাউন্সিলর আমির হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ