সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান,৩০ হাজার টাকা জরিমানা
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:২০ PM

মোঃ হোসেন আলী ছোট্ট :সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার, ভোজ্য তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ এবং প্রতিশ্রুত খাদ্যপণ্য যথাযথভাবে বিক্রি ও সরবরাহ না করার অপরাধে প্রাণের এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রবিবার (৮ নভেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতি, বিরালাকুঠি ও বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।অভিযানকালে গ্যাস সিলিন্ডারের বাজারমূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বাজারে ভোজ্য তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।অভিযানে মেয়াদোত্তীর্ণ দই ফ্রিজে সংরক্ষণ এবং প্রতিশ্রুত খাদ্যপণ্য যথাযথভাবে বিক্রি ও সরবরাহ না করার অপরাধে প্রাণের ডিলার মো. আতিকুল আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ভোক্তাদের অধিকার সুরক্ষা, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
The post সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান,৩০ হাজার টাকা জরিমানা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে আটার রুটি বিক্রি স্বচ্ছলতা ফিরছে অনেকের
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৫ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:০৯ PM · nagorik tv
রানীশংকৈলে দুই পরীক্ষার্থীই অকৃতকার্য, শূন্য পাসের হার ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজে
৮ নভেম্বর, ২০২৬ এ ৬:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাণীশংকৈলে ইয়াবা পাচারের অভিযোগে নারীসহ ৩ জন আটক
৮ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন বিদ্যুৎমন্ত্রী
৮ নভেম্বর, ২০২৬ এ ৬:৪১ PM · সিরাজগঞ্জের কাগজ
