তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন বিদ্যুৎমন্ত্রী
৮ নভেম্বর, ২০২৬ এ ৬:৪১ PM

সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে মন্ত্রী বাংলাদেশের ফুটবলের পরিচিত মুখ ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি দেশের ফুটবলের উন্নয়ন ও অগ্রগতিতে তার ভূমিকার প্রশংসা করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়োপযোগী সিদ্ধান্ত এবং ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে তার বহুমুখী উদ্যোগের প্রতি সাধুবাদ জানান বিদ্যুৎমন্ত্রী।
তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন প্রতিভাবান ফুটবলার উঠে আসবে এবং জেলার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।
সূত্র: সিরাজগঞ্জের কাগজ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে আটার রুটি বিক্রি স্বচ্ছলতা ফিরছে অনেকের
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৫ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান,৩০ হাজার টাকা জরিমানা
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:২০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:০৯ PM · nagorik tv
রানীশংকৈলে দুই পরীক্ষার্থীই অকৃতকার্য, শূন্য পাসের হার ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজে
৮ নভেম্বর, ২০২৬ এ ৬:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাণীশংকৈলে ইয়াবা পাচারের অভিযোগে নারীসহ ৩ জন আটক
৮ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
