রাণীশংকৈলে ইয়াবা পাচারের অভিযোগে নারীসহ ৩ জন আটক
৮ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৬ PM

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইয়াবা পাচারের অভিযোগে পরীমনিসহ তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের রাণীশংকৈল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন—কলিগাঁও গ্রামের ইসমাইল (৩৫), তার স্ত্রী পারভিন আক্তার ওরফে পরীমনি (২৮) এবং তার অপর স্ত্রী (নাম জানা যায়নি)।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইসমাইল তার দুই স্ত্রীকে নিয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যে রওনা হন। এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাদের গতিরোধ করে আটক করেন। পরে তাদের রাণীশংকৈল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।এলাকাবাসীর অভিযোগ, ইসমাইল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার দুই স্ত্রীও এ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তাদের মাদক ব্যবসার কারণে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি স্থানীয়দের।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
The post রাণীশংকৈলে ইয়াবা পাচারের অভিযোগে নারীসহ ৩ জন আটক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে আটার রুটি বিক্রি স্বচ্ছলতা ফিরছে অনেকের
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৫ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান,৩০ হাজার টাকা জরিমানা
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:২০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:০৯ PM · nagorik tv
রানীশংকৈলে দুই পরীক্ষার্থীই অকৃতকার্য, শূন্য পাসের হার ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজে
৮ নভেম্বর, ২০২৬ এ ৬:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন বিদ্যুৎমন্ত্রী
৮ নভেম্বর, ২০২৬ এ ৬:৪১ PM · সিরাজগঞ্জের কাগজ
