সিরাজগঞ্জে আটার রুটি বিক্রি স্বচ্ছলতা ফিরছে অনেকের
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৫ PM

সিরাজগঞ্জের ঐতিহাসিক সলংগা হাটে লাল আটার স্বাদের রুটি বিক্রি করে সংসার চালাচ্ছেন মিন্টু মোল্লা (৩৮)। এ উপার্জনে তার ছেলে মেয়ে স্কুল কলেজে লেখাপড়া করছে। বাবার রুটির টুংগি দোকানে ৩ কর্মচারীসহ সহযোগীতা করছে তার ছেলে কলেজ ছাত্র। শুধু মিন্টু মোল্লায় নয়, অনেকে রুটি বিক্রি করেও স্বচ্ছলতা ফিরছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ধান কেনা বেচার অন্যতম এই অঞ্চলের সলংগা হাটের পশ্চিম ও দক্ষিণপাড়ে সারি সারি ১৬/১৭ টি টুংগি ঘর স্থাপন করা হয়েছে। এসব টুংগি ঘর দোকানে স্থানীয় দরিদ্র পরিবারের লোকজন লাল আটার রুটি বিক্রি করছে দীর্ঘদিন ধরে। এ রুটির সাথে ফ্রি দিচ্ছে শুকনা মরিচের ভর্তা, আলু ভর্তা, মসুর ডাল ও বেগুন ভর্তা। তবে ২০ টাকায় ডিম ভাজিও দেয়া হয়। এসব লাল আটার রুটি বিক্রির দোকানে হাটের দিন সবচেয়ে বেশি বিক্রি হয়। এছাড়া প্রতিদিন স্থানীয় লোকজনও এ লাল আটার স্বাদের রুটি খান এবং লাল আটার স্বাদের রুটির ঘর হিসেবে এলাকায় পরিচিত। স্থানীয়রা বলছেন, ইতিমধ্যেই এ রুটি বিক্রি করে অনেকের স্বচ্ছলতা ফিরে এসেছে এবং তাদের অনেকের ছেলে মেয়েরা লেখাপড়াও করছে। এ স্বাদের লাল আটার রুটি বিক্রি করে তারা সুনামও অর্জন করেছেন।
প্রায় ৫ বছর ধরে এ লাল আটার রুটি বিক্রি করছেন ওই সলংগা হাটের দক্ষিণ পার্শ্বে সলংগা ভরমোহনি গ্রামের দরিদ্র মিন্টু মোল্লা। এ লাল আটার রুটি বিক্রি করে তিনি সংসার চালাচ্ছেন। এ প্রতিবেদকের এ প্রশ্নাত্তোরে তার ছেলে স্থানীয় কলেজ ছাত্র জিয়া মোল্লা জানায়, বাবার রুটির দোকানে ৩ জন কর্মচারী গ্রাহকদের চাহিদা মেটাতে হিমশিম খেতে হয়। এজন্য লেখাপড়ার পাশাপাশি দোকানে সহযোগীতা করে থাকি প্রায় প্রতিদিন এবং আরো ২ ভাই স্কুলে পড়াশোনা করছে। বাবার এ উপার্জনের সংসার চালানোর পাশাপাশি আমরা লেখাপড়া করছি। এ স্বাদের লাল রুটির চাহিদা বেশি এবং সব শ্রেণির মানুষই এ রুটি খেয়ে থাকেন। প্রতি পিচ রুটি ১৫ টাকা করে বিক্রি করা হয়। বিশেষ করে ফ্রিতে মরিচ ভর্তা ও আলু ভর্তার চাহিদা বেশি এবং প্রতিজন গ্রাহক ৪ থেকে ৫টি করে রুটি খেয়ে থাকেন। প্রতিদিন এ লাল রুটি প্রায় ৭/৮ হাজার টাকা বিক্রি হয়ে থাকে। তবে হাটের দিনই এ স্বাদের রুটি বেশি বিক্রি হয়। কর্মচারীসহ প্রতিদিনের খরচ বাদে লাভ থাকে ১৫’শ থেকে ১৬’শ টাকা। এদিকে এ লাল আটার রুটির চাহিদা নিয়ে এলাকায় কথা উঠেছে, চলো যায় সলংগার হাটে খেয়ে আসি স্বাদের লাল রুটি।
চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ দোয়া, ডেপুটি স্পিকারের অংশগ্রহণ
অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনীতির গণতন্ত্র কাজ করে না : অর্থমন্ত্রী
দুর্গাপুরে অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী পালিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬
আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।
বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।
E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
সূত্র: Alokito Bangladesh
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান,৩০ হাজার টাকা জরিমানা
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:২০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:০৯ PM · nagorik tv
রানীশংকৈলে দুই পরীক্ষার্থীই অকৃতকার্য, শূন্য পাসের হার ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজে
৮ নভেম্বর, ২০২৬ এ ৬:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাণীশংকৈলে ইয়াবা পাচারের অভিযোগে নারীসহ ৩ জন আটক
৮ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন বিদ্যুৎমন্ত্রী
৮ নভেম্বর, ২০২৬ এ ৬:৪১ PM · সিরাজগঞ্জের কাগজ
