শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

১ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৫ PM

সিরাজগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৩০ পিস ইয়াবাসহ একটি মটোর সাইকেল উদ্ধার করা হয়েছে। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে রায়গঞ্জ থানা এলাকার পাঙ্গাসী বাজারে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ সবুজ হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়। সে একই এলাকার হাটপাঙ্গাসী উত্তরপাড়া গ্রামের আব্দুল মোমিন শেখের ছেলে এবং মাদক কাজে ব্যবহৃত একটি মটোরসাইকেল উদ্ধার করা হয়। এদিকে একই দিন রাতে ঢাকার মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি প্রহল্লাদ সরকারকে (৩২) গ্রেপ্তার করা হয়। সে একই এলাকার দেওভোগ গ্রামের প্রেমচাঁদ সরকারের ছেলে। এ ব্যাপারে মাদক আইনে সবুজের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ওয়ার্ড ও কেবিন ব্লকের উদ্বোধনে সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে সিরাজগঞ্জসহ ৩ জেলার ৬৫ জন চরমপন্থির আত্মসমর্পণ

১০ নভেম্বরের মধ্যে রাকসুর প্রস্তুতি না নিলে হার্ডলাইনে যাব: আম্মার

শিগগিরই পে-স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা: শিক্ষামন্ত্রী

লংমার্চ ছেড়ে বিরোধী দলকে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়েতে প্রেমিকের অস্বীকৃতি, অন্তঃসত্ত্বা স্কুলছাত্রীর আত্মহত্যা

মজুরি বোর্ড গঠন রোববার, পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

রংপুরের ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডাক্তার বলেছিলেন আমি আর সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬

আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।

E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

সূত্র: Alokito Bangladesh

সম্পর্কিত সংবাদ