সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৭ অক্টোবর, ২০২৬ এ ৬:২৯ PM

সিরাজগঞ্জ,২৭ অক্টোবর ২০২৬ ( বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে, সমাবেশস্থল থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুবদল একটি গুরুত্বপূর্ণ সংগঠন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং যুবসমাজের কল্যাণে কাজ করে আসছে।
বক্তারা বলেন, বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছেন। একইভাবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: Bangladesh Sangbad Sangstha (BSS)
সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আব্দুল মমিন
২৭ অক্টোবর, ২০২৬ এ ৯:০০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত
২৭ অক্টোবর, ২০২৬ এ ৬:২০ PM · nagorik tv
সিরাজগঞ্জে প্লাস্টিক ও বায়োমেডিকেল বর্জ্যবিষয়ক আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
২৭ অক্টোবর, ২০২৬ এ ৩:৩২ PM · The Daily Ittefaq
