উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আব্দুল মমিন
২৭ অক্টোবর, ২০২৬ এ ৯:০০ PM

মো. মোকলেসুর রহমান মামুন :সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৬নং দুর্গানগর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. আব্দুল মমিন। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ এবং সামাজিক কর্মকাণ্ডের কারণে স্থানীয়ভাবে তাঁকে নিয়ে আলোচনা চলছে।
মো. আব্দুল মমিন উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের পারসোনতলা গ্রামের হাজী হাচেন আলী প্রামাণিকের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। স্থানীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় বিভিন্নভাবে ভূমিকা রাখছেন বলে জানা গেছে। কোনো বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকাবাসীর অনেকের কাছেই তিনি পরিচিত মুখ।
সমাজসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষার উন্নয়নেও তাঁর আগ্রহ রয়েছে। ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজখবর রাখা এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এ ছাড়া এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মেরামতসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের মতে,৬ নং দুর্গানগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা থেকেই তাঁকে ঘিরে আলোচনা বাড়ছে। ইউনিয়নের তরুণ ও বয়োজ্যেষ্ঠদের একটি অংশ তাঁকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহী বলেও জানা গেছে।
চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মো. আব্দুল মমিন বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার মূল প্রেরণা। ৬ নম্বর দুর্গানগর ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচনে জনগণ আমাকে তাঁদের সেবা করার সুযোগ দিলে আমি সবার প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চাই।”
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৬ নং দুর্গানগর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে। সেই আলোচনায় মো. আব্দুল মমিনের নামও উঠে আসছে।
The post উল্লাপাড়ার দুর্গানগর ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আব্দুল মমিন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৭ অক্টোবর, ২০২৬ এ ৬:২৯ PM · Bangladesh Sangbad Sangstha (BSS)
সিরাজগঞ্জের রায়গঞ্জে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত
২৭ অক্টোবর, ২০২৬ এ ৬:২০ PM · nagorik tv
সিরাজগঞ্জে প্লাস্টিক ও বায়োমেডিকেল বর্জ্যবিষয়ক আলোচনা সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত
২৭ অক্টোবর, ২০২৬ এ ৩:৩২ PM · The Daily Ittefaq
