শাহজাদপুরে ডেঙ্গুর প্রকোপ, ভরসা মাত্র ১০ শয্যা
২৭ অক্টোবর, ২০২৬ এ ৩:৫৮ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে ডেঙ্গু ও হামের সংক্রমণ উদ্বেগজনক অবস্থায় রয়েছে। প্রতিদিন জ্বরসহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে হাম ও ডেঙ্গু রোগী। এখানে বড়দের সঙ্গে শিশুরাও হাম ও ডেঙ্গু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।
রবিবার (২৫ অক্টোবর) উপজেলা হেলথ কমপ্লেক্সে ঘুরে দেখা গেছে হাম ও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শিশু নারী সহ ১০জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিদিন ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছেই।
এদিকে গত রবিবার উপজেলা হেলথ কমপ্লেক্সে সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার পোরজনা ইউনিয়নের বড় বাসুরিয়া উত্তরপাড়ার আশান আলীর স্ত্রী তার দুই শিশু পুত্র মোরসালিন (১ মাস) ও মোস্তাকিনকে (২ বছর) নিয়ে উপজেলা হেলথ কমপ্লেক্সে গত দুইদিন উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
আশান আলী জানান, তার ধারনা ছিলো তার দুই শিশু পুত্র মোরসালিন ও মোস্তাকিন স্বাভাবিক জ্বরে আক্রান্ত হয়েছে। হাসপাতালে এসে পরীক্ষা- নিরীক্ষার পর ধরা পরে তার দুই শিশু পুত্র ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তাদের বাড়ি উপজেলার নিভৃত পল্লী এলাকায়। তবু তার দুই অবুঝ শিশু ডেঙ্গুতে আক্রান্ত। তিনি দুই অসুস্থ ছেলে নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন। অপর দিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা শাহজাদপুর পৌর সদর কান্দাপাড়ার রাহুল (২৪) জানান, তিনি ঢাকাতে প্রাইভেট কার চালাতেন। বেশ কয়েকদিন জ্বরে ভুগে বাড়িতে চলে আসেন। হাসপাতালে চিকিৎসা নিতে এসে তিনি জানতে পারেন তার ডেঙ্গু হয়েছে।
এ ব্যাপারে উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) মাসুদ রানা জানান, সব বয়সী মানুষ এখন ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে।
তিনি আরো জানান, শাহজাদপুর উজেলাতে ডেঙ্গু সংক্রমণ এখন উদ্বেগজনক। তিনি জানান এ হাসপাতালটি ৫০ বেডের। মাত্র ১০ বেড নিয়ে ডেঙ্গু মোকাবেলা করতে হচ্ছে। ডেঙ্গুর আক্রান্ত সংখ্যা বাড়লে মেঝেতে বিছানা পেতে রোগীদের চিকিৎসা দিতে হবে। গ্রামেও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গ্রাম থেকেও হাসপাতালে রোগী চিকিৎসা নিতে আসছে।
সূত্র: দেশ রূপান্তর
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
২৭ অক্টোবর, ২০২৬ এ ২:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ফেনসিডিল রাখায় বাস চালকের যাবজ্জীবন কারাদণ্ড
২৭ অক্টোবর, ২০২৬ এ ১:৩৯ PM · nagorik tv
সিরাজগঞ্জের তাড়াশে নদীর তীরে ইতিহাসের ছোঁয়া তিন গম্বুজের মসজিদ
২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৯ PM · nagorik tv
ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহারে অসুস্থ কৃষক, মামলার নির্দেশ
২৭ অক্টোবর, ২০২৬ এ ৮:৪১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
যমুনার চরে উদ্যোক্তাদের নতুন স্বপ্ন নাজমুল ইসলাম, যমুনার চর
২৭ অক্টোবর, ২০২৬ এ ৬:৪৮ AM · দেশ রূপান্তর
