সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
২৭ অক্টোবর, ২০২৬ এ ২:৪৭ PM

ছাম্মি আহমেদ আজমীর :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মঙ্গলবার(২৭ অক্টোবর) দুপুর ১২টায় সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ নেতৃত্ব দেন। সমাবেশে বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ প্রকাশ করেন। শোভাযাত্রায় জেলা বিএনপি নেতৃবিন্দ, যুবদলের সকল সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার আদায় এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয়।
The post সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ফেনসিডিল রাখায় বাস চালকের যাবজ্জীবন কারাদণ্ড
২৭ অক্টোবর, ২০২৬ এ ১:৩৯ PM · nagorik tv
সিরাজগঞ্জের তাড়াশে নদীর তীরে ইতিহাসের ছোঁয়া তিন গম্বুজের মসজিদ
২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৯ PM · nagorik tv
ভাঙ্গুড়ায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ব্যবহারে অসুস্থ কৃষক, মামলার নির্দেশ
২৭ অক্টোবর, ২০২৬ এ ৮:৪১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
যমুনার চরে উদ্যোক্তাদের নতুন স্বপ্ন নাজমুল ইসলাম, যমুনার চর
২৭ অক্টোবর, ২০২৬ এ ৬:৪৮ AM · দেশ রূপান্তর
প্রশ্নপত্র ফাঁসচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ, হারুন অর রশিদকে সিরাজগঞ্জ থেকে ঢাকায় বদলি
২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৮ AM · Zoom Bangla News
