শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে মাদক মামলায় বাসচালকের যাবজ্জীবন

২৭ অক্টোবর, ২০২৬ এ ৫:২১ PM

সিরাজগঞ্জে মাদক মামলায় বাসচালকের যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় রমজান আলী (৫৫) নামের এক বাসচালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ মামলায় বাসের সুপারভাইজার রিফাতুল ইসলাম ওরফে রিফাতকে খালাস দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) লতিফ আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রমজান আলী টাঙ্গাইলের হিঙ্গানগর গ্রামের বসির উদ্দিনের ছেলে।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০১২ সালের ২ আগস্ট দিনাজপুর থেকে ফেনসিডিল নিয়ে ঢাকায় বিক্রির উদ্দেশে যাওয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়।

একপর্যায়ে নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০৮ বোতল ও এক লিটার খোলা ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসচালক রমজান আলী ও সুপারভাইজার রিফাতুল ইসলামকে আটক করে পুলিশ।

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকার ছয় হাজার মানুষকে বিশুদ্ধ পানি সরবরাহের আওতায় আনতে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় ঘাটিনা নদীর তীরে স্থাপন করা হয়েছে পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট। সম্প্রতি প্ল্যান্টটির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তবে উদ্বোধনের

সিরাজগঞ্জের কামারখন্দে চলন্ত ট্রেনে যাত্রীকে মারধর করে টাকা, মোবাইল ফোন ও ঘড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে জামতৈল রেলস্টেশনে ভুক্তভোগী যাত্রীর চিৎকারে একজনকে আটক করেছে স্থানীয়রা।

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আলোচনায় আসা সিরাজগঞ্জের জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর-রশিদকে বদলি করা হয়েছে। তাঁকে খাদ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর স্পার বাঁধ ঘাটে বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শাহরিয়ার নুর হোসেন জিসানের (২৩) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ সোমবার সকালে ঘটনাস্থলের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। জিসান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজী রফিক সড়কের

সূত্র: Ajker Patrika

সম্পর্কিত সংবাদ