ঢাকাসহ ২১ জেলায় তাপপ্রবাহ
২৭ অক্টোবর, ২০২৬ এ ৬:১৮ PM

ঢাকাসহ দেশের ২১ জেলায় আজ মঙ্গলবার তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে। বিকেল ৪টা পর্যন্ত এই ২১ জেলার তাপপ্রবাহের রেকর্ড আছে। পরে এ সংখ্যা কমবেশি হতে পারে বলে সূত্র জানিয়েছে।
অধিদপ্তর সূত্র বলছে, বঙ্গোপসাগরে লঘুচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় অর্ণব সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র থেকে বিপুল পরিমাণ আর্দ্রতা প্রবেশ করছে সমতলে। তার জন্যই এমন গরম। তবে আজ বা আগামীকাল সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ আজ প্রথম আলোকে বলেন, খুলনা বিভাগসহ দেশের ২১ জেলায় আজ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে, ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
যদি কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পার হয়, তবে সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। গতকালও রাজধানীসহ দেশের ১৪ জেলার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি ছিল। কিন্তু গতকাল তাপপ্রবাহ ঘোষণা করা হয়নি। কারণ, ২৪ ঘণ্টার বেশি একটানা এমন তাপমাত্রা না থাকলে সাধারণত তাপপ্রবাহ ঘোষণা করা হয় না।
আজ রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকার বাইরে খুলনা বিভাগের সর্বত্র এবং চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, টাঙ্গাইল, গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, ভোলা, সিলেট, মৌলভীবাজার, ফেনী, ময়মনসিংহ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা বিভাগে জেলার সংখ্যা ৮। এর বাইরে ঢাকাসহ মোট ২১ জেলায় আজ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আজই বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় অর্ণব প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এটি আগামীকাল বুধবার দুপুরের দিকে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে। এর প্রভাবে আজ রাত থেকে উপকূলীয় জেলা এবং ঢাকা ও এর আশপাশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া। তিনি বলেন, বৃষ্টির পরিমাণ খুব বেশি না–ও হতে পারে। তবে বৃষ্টিতে তাপমাত্রা কমতে পারে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত | জাতীয় | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২৭ অক্টোবর, ২০২৬ এ ৬:২৯ PM · Bangladesh Sangbad Sangstha (BSS)
সিরাজগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
২৭ অক্টোবর, ২০২৬ এ ২:৪৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ফেনসিডিল রাখায় বাস চালকের যাবজ্জীবন কারাদণ্ড
২৭ অক্টোবর, ২০২৬ এ ১:৩৯ PM · nagorik tv
সিরাজগঞ্জের তাড়াশে নদীর তীরে ইতিহাসের ছোঁয়া তিন গম্বুজের মসজিদ
২৭ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৯ PM · nagorik tv
