সিরাজগঞ্জে বিএনপির এমপির ওপর হামলা গাড়ি ভাঙচুর
১৬ আগস্ট, ২০২৬ এ ৭:৪৯ AM

জাতীয় সংসদে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার ব্যবহৃত গাড়ির একাধিক গ্লাসসহ বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলার খবর ছড়িয়ে পড়ার পর রায়গঞ্জ উপজেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়সূত্রে জানা যায়, সম্প্রতি সরকারি উদ্যোগে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ভবন নির্মাণসংক্রান্ত একটি চিঠি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে চান্দাইকোনা এলাকায় টিটিসি স্থাপনের কথা উল্লেখ ছিল। এ সিদ্ধান্তের পর উপজেলার একটি অংশ ধানগড়ায় এবং আরেকটি অংশ চান্দাইকোনায় টিটিসি স্থাপনের দাবিতে পৃথকভাবে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে। এই প্রেক্ষাপটে ধানগড়ায় টিটিসি স্থাপনের দাবিদার পক্ষের সঙ্গে বৈঠকে বসেন এমপি আয়নুল হক। বৈঠকের একপর্যায়ে পক্ষে-বিপক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হট্টগোল শুরু হয়।
ঘটনার পর এমপি আয়নুল হক তার গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তিনি ফেসবুক লাইভে এসে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। ফেসবুক লাইভে এমপি আয়নুল হক অভিযোগ করেন, টিটিসি ভবন স্থাপন নিয়ে আলোচনার সময় জামায়াত, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হট্টগোল সৃষ্টি করেন এবং তিনি চলে আসার সময় তারাই গাড়িতে হামলা চালান।
এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান জানান, হামলায় সংসদ সদস্য আয়নুল হক আহত না হলেও তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
সূত্র: দেশ রূপান্তর
সম্পর্কিত সংবাদ
রবীন্দ্রস্মৃতির টানে ঘুরে আসুন শাহজাদপুরের কাচারিবাড়ি
১৬ আগস্ট, ২০২৬ এ ১:০৫ PM · বাংলা ট্রিবিউন
শাহজাদপুরে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা
১৬ আগস্ট, ২০২৬ এ ১১:২২ AM · newsg24
সিরাজগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
১৬ আগস্ট, ২০২৬ এ ৯:০৮ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জরিমানা দিয়েই ফের অবৈধ লোড-আনলোড,প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন ?
১৬ আগস্ট, ২০২৬ এ ৫:৩৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সর্বজন শ্রদ্ধেয় আলেম ইসমাইল রহ: এর কর্মময় জীবনীর আলোচনা সভা অনুষ্ঠিত
১৬ আগস্ট, ২০২৬ এ ৫:২১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
