সিরাজগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
১৬ আগস্ট, ২০২৬ এ ৯:০৮ AM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৫টায় সিরাজগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার অবদান ও দীর্ঘদিনের নেতৃত্ব দেশের মানুষ স্মরণ করবে। নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সংকটের মধ্যেও তিনি দৃঢ়তার সঙ্গে রাজনীতি করেছেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় বেগম খালেদা জিয়া দীর্ঘদিন সংগ্রাম করেছেন। দেশের মানুষের অধিকার আদায়ের প্রশ্নে তিনি কখনো আপস করেননি। তাঁর রাজনৈতিক সংগ্রাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ ও রাজনৈতিক সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, মোঃ জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম, খ. ম. রকিবুল হাসান রতন, মোঃ আনিসুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, মোঃ রাশেদুল হাসান রঞ্জন, মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-দপ্তর সম্পাদক শেখ এনামুল হক।
এছাড়াও জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলআমীন খান, সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ, জাতীয়তাবাদী ছাত্রদল সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরন্নবী হোসাইন।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
The post সিরাজগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রবীন্দ্রস্মৃতির টানে ঘুরে আসুন শাহজাদপুরের কাচারিবাড়ি
১৬ আগস্ট, ২০২৬ এ ১:০৫ PM · বাংলা ট্রিবিউন
শাহজাদপুরে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা
১৬ আগস্ট, ২০২৬ এ ১১:২২ AM · newsg24
জরিমানা দিয়েই ফের অবৈধ লোড-আনলোড,প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন ?
১৬ আগস্ট, ২০২৬ এ ৫:৩৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সর্বজন শ্রদ্ধেয় আলেম ইসমাইল রহ: এর কর্মময় জীবনীর আলোচনা সভা অনুষ্ঠিত
১৬ আগস্ট, ২০২৬ এ ৫:২১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
