শাহজাদপুর সংবাদ

সর্বজন শ্রদ্ধেয় আলেম ইসমাইল রহ: এর কর্মময় জীবনীর আলোচনা সভা অনুষ্ঠিত​

১৬ আগস্ট, ২০২৬ এ ৫:২১ AM

সর্বজন শ্রদ্ধেয় আলেম ইসমাইল রহ: এর কর্মময় জীবনীর আলোচনা সভা অনুষ্ঠিত​

মো: আখতার হোসেন হিরন :

সলঙ্গায় সর্বজন শ্রদ্ধেয় মাও: ইসমাইল (রহ:) এর কর্মজীবন শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার বাদ আসর অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সলঙ্গা থানা শাখার আয়োজনে ঘুড়কা ইউনিয়ন শাখার সভাপতি মাও. মোঃ রাকিবুল ইসলাম এর সভাপতিত্বে জগন্নাথপুর বড় মসজিদে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ​অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আন্দোলনের সভাপতি মাও: শাহ আব্দুল্লাহ মামুন বলেন, ইসলামী আন্দোলন ও দ্বীনের খেদমতে মাও: ইসমাইল (রহ:) যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয়। সলঙ্গায় মাও: ইসমাইল রহ: ছিলেন শাহ শহীদ ইসমাইল রহ এর প্রতিচ্ছবি। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মের আলেম ও সাধারণ মানুষের জন্য এক অনুকরণীয় আদর্শ।

এসময় ​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাও: জিয়াউল হক সাবেক সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা,​গাজী আইনুল হক সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ,জেলা শাখা,মুহা আশরাফুল ইসলাম সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখা,​মাও: আনিসুর রহমান আল হাদী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সলঙ্গা থানা শাখা,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিরাজগঞ্জ জেলার সহ সভাপতি মাও নুর উদ্দিন নোমানী,​হাফেজ মোঃ জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ, সলঙ্গা থানা শাখা।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘুরকা ইউনিয়ন শাখার সভাপতি মাও. মোঃ রাকিবুল ইসলাম।​এছাড়া কর্মসূচিতে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘুরকা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব হাসান বিপ্লব। পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের ভাই মাও ইউসুফ, মাও ওবায়দুল্লাহ সহ সলঙ্গা থানার যুব, শ্রমিক, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও এলাকার মুসল্লীবৃন্দ​আলোচনা সভা শেষে মরহুম মাও. ইসমাইল (রহ:) এর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

The post সর্বজন শ্রদ্ধেয় আলেম ইসমাইল রহ: এর কর্মময় জীবনীর আলোচনা সভা অনুষ্ঠিত​ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ