জরিমানা দিয়েই ফের অবৈধ লোড-আনলোড,প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন ?
১৬ আগস্ট, ২০২৬ এ ৫:৩৪ AM

মো: দিল, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাউল ওভারব্রিজ এলাকায় অবৈধভাবে পাথর-বালু লোড-আনলোডের দায়ে মো. শামীম (২৮) নামে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে জরিমানার কিছুক্ষণ পরই একই এলাকায় ফের অবৈধভাবে পাথর-বালু লোড-আনলোড শুরু হওয়ায় প্রশাসনের অভিযান ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।শনিবার (১৫ আগস্ট ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন। জরিমানাপ্রাপ্ত শামীম কামারখন্দ উপজেলার চালা গ্রামের মো. আমজাদ সেখের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, ঝাউল ওভারব্রিজসহ যমুনা সেতুর কেপিআই এলাকার ওভারব্রিজ, আন্ডারপাস ও মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই পাথর, বালু ও বিভিন্ন নির্মাণসামগ্রী লোড-আনলোড করা হচ্ছে। এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি ধুলাবালি, যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।তবে সরেজমিনে দেখা যায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে জরিমানা করার কিছুক্ষণ পরই একই এলাকায় আবারও ট্রাক দাঁড় করিয়ে পাথর-বালু লোড-আনলোড শুরু হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।স্থানীয়দের প্রশ্ন, প্রশাসনের অভিযান ও জরিমানার পরও যদি একই স্থানে প্রকাশ্যে অবৈধ কার্যক্রম চালু থাকে, তাহলে কার্যক্রম বন্ধে স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?তাদের দাবি, মহাসড়ক ও কেপিআই এলাকার নিরাপত্তা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে অবৈধ লোড-আনলোড বন্ধে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
The post জরিমানা দিয়েই ফের অবৈধ লোড-আনলোড,প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন ? appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রবীন্দ্রস্মৃতির টানে ঘুরে আসুন শাহজাদপুরের কাচারিবাড়ি
১৬ আগস্ট, ২০২৬ এ ১:০৫ PM · বাংলা ট্রিবিউন
শাহজাদপুরে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা
১৬ আগস্ট, ২০২৬ এ ১১:২২ AM · newsg24
সিরাজগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
১৬ আগস্ট, ২০২৬ এ ৯:০৮ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সর্বজন শ্রদ্ধেয় আলেম ইসমাইল রহ: এর কর্মময় জীবনীর আলোচনা সভা অনুষ্ঠিত
১৬ আগস্ট, ২০২৬ এ ৫:২১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
