শাহজাদপুর সংবাদ

শাহজাদপুরে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা

১৬ আগস্ট, ২০২৬ এ ১১:২২ AM

শাহজাদপুরে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা

NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।

সিরাজগঞ্জ: শাহজাদপুরে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার মশিপুর গোধূলি বেলা রিসোর্ট হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

করতোয়া আন্তর্জাতিক সাহিত্য পরিষদের আয়োজনে কবি ও সাহিত্যিক এইচ এস সরোয়ারদীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সাবেক সভাপতি এবং নাট্যকলা ও সংগীত বিভাগের সাবেক সভাপতি ড. মুহম্মদ আব্দুল জলিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল জব্বার।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত ড. অমিত চট্টোপাধ্যায়, কাজী মো. আমিনুল ইসলাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. রওশন আলম, কবি ও লেখক আশরাফ পিন্টু, গাঁড়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার আলি, সাধারণ সম্পাদক আব্দুল মতিন।

সাহিত্য সম্মেলনকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। এ সময় সাহিত্যচর্চা, সংস্কৃতি ও সমাজে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।

আয়োজকরা বলেন, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ এবং কবি-সাহিত্যিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সাহিত্য ও সংস্কৃতির প্রসারে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সূত্র: newsg24

সম্পর্কিত সংবাদ