প্রতিষ্ঠাবার্ষিকীতে মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রত্যাশিত সিরাজগঞ্জ
৭ নভেম্বর, ২০২৬ এ ৭:৩০ PM

সিরাজগঞ্জের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যাশিত সিরাজগঞ্জ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া তিন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শুভেচ্ছা স্মারক ও আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) শহরের এসএস রোডের একটি রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন—বেলকুচির মোছা. উম্মে হাফসা খাতুন, উল্লাপাড়ার মো. আরিফুল ইসলাম ও কামারখন্দের মো. খাইরুল ইসলাম।
মো. শাহাদৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. হেলাল উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক।
এ সময় সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো. আরিফুর রহমান, আরিফ হোসেন, গণমাধ্যমকর্মী গোলাম মোস্তফা রুবেল, ইসমাইল হোসেন রুবেল, ছামিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রানা সরকার, ফিজার আহমেদ, মাসুদ রানা, রাব্বি, সোহেল রানা সোহাগ, ইমরান, সাগরসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সদস্যদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০১৮ সাল থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
সূত্র: দৈনিক এদিন
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান, সম্পাদক দুলু
৭ নভেম্বর, ২০২৬ এ ৮:২৬ PM · Alokito Bangladesh
প্রতিবন্ধীদের জন্য ২২ উপজেলায় পাইলট প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত
৭ নভেম্বর, ২০২৬ এ ৬:৫৪ PM · https://www.dainiksokal.com/
সিরাজগঞ্জে ৪৭ শতাংশ জমিতে খিরা চাষ, দু’লাখ টাকা লাভের স্বপ্ন
৭ নভেম্বর, ২০২৬ এ ৬:১৭ PM · Daily Nabochatona
পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
৭ নভেম্বর, ২০২৬ এ ৫:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা,ভোট গ্রহণ ৪ ডিসেম্বর
৭ নভেম্বর, ২০২৬ এ ৪:২৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে মুছে যায়নি বিএনপি: এমপি আনু
৭ নভেম্বর, ২০২৬ এ ৪:০৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
