পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
৭ নভেম্বর, ২০২৬ এ ৫:০১ PM

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ নভেম্বর সকাল ১১টায় ভাঙ্গুড়া উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ও সিরাজগঞ্জ জেলার সংরক্ষিত সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকিউল আজম, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম বুরুজ, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ রায়হান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফরিদুর রহমান এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ পিন্টু প্রমূখ।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী,গণমাধ্যম কর্মীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা দেশের রাজনৈতিক ইতিহাস, জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দিবসটির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়।
The post পাবনার ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান, সম্পাদক দুলু
৭ নভেম্বর, ২০২৬ এ ৮:২৬ PM · Alokito Bangladesh
প্রতিষ্ঠাবার্ষিকীতে মেধাবী শিক্ষার্থীদের পাশে প্রত্যাশিত সিরাজগঞ্জ
৭ নভেম্বর, ২০২৬ এ ৭:৩০ PM · দৈনিক এদিন
প্রতিবন্ধীদের জন্য ২২ উপজেলায় পাইলট প্রকল্প: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত
৭ নভেম্বর, ২০২৬ এ ৬:৫৪ PM · https://www.dainiksokal.com/
সিরাজগঞ্জে ৪৭ শতাংশ জমিতে খিরা চাষ, দু’লাখ টাকা লাভের স্বপ্ন
৭ নভেম্বর, ২০২৬ এ ৬:১৭ PM · Daily Nabochatona
সিরাজগঞ্জে অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা,ভোট গ্রহণ ৪ ডিসেম্বর
৭ নভেম্বর, ২০২৬ এ ৪:২৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে মুছে যায়নি বিএনপি: এমপি আনু
৭ নভেম্বর, ২০২৬ এ ৪:০৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
