শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

৭ নভেম্বর, ২০২৬ এ ১১:৫১ PM

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

মোঃ হোসেন আলী ছোট্ট :সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে জেলা বিএনপি। দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।শনিবার (৭ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালির আগে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি দলের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা ও আব্দুল কাদের। এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।র‍্যালিতে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় তাঁদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পুরো কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।দিবসটি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে সিরাজগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং দলীয় সাংগঠনিক ঐক্য ও সংহতির বার্তা দেন।

The post সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ