ভাঙ্গুড়ায় ৫০ পিস ইয়াবা সহ এক যুবক আটক
১৬ আগস্ট, ২০২৬ এ ১২:১১ PM

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ ফকরুল ইসলাম(৪৩) নামে এক যুবক কে আটক করেছে।
শনিবার ১৫ আগস্ট ২০২৬ গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর কবরস্থানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।আটক মোঃ ফকরুল ইসলাম ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়া পূর্বপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আজম জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা সহ ফকরুল ইসলাম কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৬, তারিখ ১৫ আগস্ট ২০২৬। মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
The post ভাঙ্গুড়ায় ৫০ পিস ইয়াবা সহ এক যুবক আটক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রবীন্দ্রস্মৃতির টানে ঘুরে আসুন শাহজাদপুরের কাচারিবাড়ি
১৬ আগস্ট, ২০২৬ এ ১:০৫ PM · বাংলা ট্রিবিউন
শাহজাদপুরে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা
১৬ আগস্ট, ২০২৬ এ ১১:২২ AM · newsg24
সিরাজগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
১৬ আগস্ট, ২০২৬ এ ৯:০৮ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
জরিমানা দিয়েই ফের অবৈধ লোড-আনলোড,প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন ?
১৬ আগস্ট, ২০২৬ এ ৫:৩৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সর্বজন শ্রদ্ধেয় আলেম ইসমাইল রহ: এর কর্মময় জীবনীর আলোচনা সভা অনুষ্ঠিত
১৬ আগস্ট, ২০২৬ এ ৫:২১ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
