সিরাজগঞ্জে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন
১১ নভেম্বর, ২০২৬ এ ৪:১১ PM

সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বাজার স্টেশনে পূবালী ব্যাংক পিএলসির সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে সোনার মদিনা স্পিনিং মিল, ভদ্রঘাটে পেরোল এটিএম/সিআরএম বুথ এবং সিরাজগঞ্জ শাখায় সেলফ সার্ভিস কর্নার ও এটিএম বুথের উদ্বোধন করা হয়।
বুধবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সেবার উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির এডিসি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রবিউল ইসলাম এবং বগুড়া অঞ্চলের আঞ্চলিক প্রধান তানভীর শামস্ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখাপ্রধান মোঃ আহসানুল কবির।
এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এসব সেবা চালুর ফলে গ্রাহকরা সহজে ও দ্রুত ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি গ্রাহকদের ভোগান্তিও কমবে।
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ব্যতিক্রমী মাঠ দিবস, ধান কেটে উদ্বোধন করলেন ডিসি
১১ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৬ PM · Daily Times Of Bangladesh
বেলকুচিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত
১১ নভেম্বর, ২০২৬ এ ৪:০৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ার কৃতি সন্তান বিভাগীয় উপ-পরিচালক আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদান
১১ নভেম্বর, ২০২৬ এ ২:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
১১ নভেম্বর, ২০২৬ এ ১১:৪২ AM · সিরাজগঞ্জ নিউজ ২৪
