শাহজাদপুর সংবাদ

বেলকুচিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

১১ নভেম্বর, ২০২৬ এ ৪:০৪ PM

বেলকুচিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট :সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ এবং গুজব-অপতথ্য মোকাবিলায় সিরাজগঞ্জের বেলকুচিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ নভেম্বর ২০২৬) বেলকুচি উপজেলার কামারপাড়া আলহাজ লতিফা শাহজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা তথ্য অফিস, সিরাজগঞ্জ এবং গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (GPMS) কর্মপরিকল্পনার আওতায় ২০২৬-২৭ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) কর্মসূচির অংশ হিসেবে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা তথ্য অফিস, সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, বিশ্ব এগিয়ে যাচ্ছে, পরিবর্তিত হচ্ছে সমাজকাঠামো, বিকশিত হচ্ছে সভ্যতা; কিন্তু নারীর প্রতি সহিংসতা এখনো বন্ধ হয়নি। নারীদের ফুটবল ম্যাচের বিরুদ্ধে আপত্তি এবং এ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা প্রমাণ করে, নারীর স্বাধীনতা ও সুযোগ-সুবিধা বাধাগ্রস্ত করতে প্রথাগত পিতৃতান্ত্রিক মনোভাব এখনো সমাজে বিদ্যমান। জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন সাংবিধানিক অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরও এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।তিনি আরও বলেন, জাতীয় নারী উন্নয়ন নীতিতে নারীর অবদানের স্বীকৃতির বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও সমাজ ও পরিবারের বিভিন্ন ক্ষেত্রে নারীরা এখনো বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন। নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সমতা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। এ ক্ষেত্রে সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, সংবিধান এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার, নৈতিক অবক্ষয় রোধ, গুজব ও অপতথ্য প্রতিরোধ, বৈষম্যহীন সমাজ গঠন, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের যথাযথ ব্যবহারের বিষয়ে আলোচনা করা হয়।এ সময় নারীদের সচেতনতা বৃদ্ধি, সামাজিক কুসংস্কার দূরীকরণ এবং পরিবার ও সমাজে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

The post বেলকুচিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ