শাহজাদপুর সংবাদ

ডিসি গোল্ডকাপে সিরাজগঞ্জ পৌরসভার জয়,২ গোলে হারল শাহজাদপুর

১১ নভেম্বর, ২০২৬ এ ৫:২৪ PM

ডিসি গোল্ডকাপে সিরাজগঞ্জ পৌরসভার জয়,২ গোলে হারল শাহজাদপুর

মোঃ হোসেন আলী ছোট্ট :সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত ‘ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলায় শাহজাদপুর উপজেলা একাদশকে ২ গোলে হারিয়ে জয় পেয়েছে সিরাজগঞ্জ পৌরসভা একাদশ।বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় সিরাজগঞ্জ পৌর শহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা ঘিরে স্টেডিয়ামে ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মাঠ।খেলা উপভোগ করতে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ পরিচালনা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নুর নাহার বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোঃ ফারুক আহামেদ, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মোঃ হেদায়েতুল ইসলাম ফ্রুট, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান এবং সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।এ ছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, খেলোয়াড় ও ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে প্রতিদ্বন্দ্বিতা করে। শেষ পর্যন্ত সিরাজগঞ্জ পৌরসভা একাদশ ২ গোলের ব্যবধানে শাহজাদপুর উপজেলা একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করে।টুর্নামেন্টকে ঘিরে জেলার ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় ফুটবলপ্রেমীরা আশা করছেন, এ আয়োজনের মধ্য দিয়ে জেলার ফুটবলের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ আরও বাড়বে।

The post ডিসি গোল্ডকাপে সিরাজগঞ্জ পৌরসভার জয়,২ গোলে হারল শাহজাদপুর appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ

ডিসি গোল্ডকাপে সিরাজগঞ্জ পৌরসভার জয়,২ গোলে হারল শাহজাদপুর | শাহজাদপুর সংবাদ