সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
১১ নভেম্বর, ২০২৬ এ ৬:৩৪ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক: নানা আয়োজন, আলোচনা ও উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জে উদযাপিত হয়েছে অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি। প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের মিলনমেলা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এনপিবি নিউজের সিরাজগঞ্জ কার্যালয়ে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোস্তফা রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. আফসানা ইয়াসমিন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, স্টার নিউজের সিনিয়র রিপোর্টার সোহেল রানা, মাই টিভির জেলা প্রতিনিধি এইচ এম মোনায়েম খান, গাজী টিভির প্রতিনিধি আমিনুল ইসলাম, আনন্দ টিভির প্রতিনিধি সাধন কুমার দাস, চ্যানেল ওয়ানের প্রতিনিধি শুভ কুমার ঘোষ, এখন টিভির রিফাত রহমান, ডিবিসি নিউজের খালিদ হৃদয়, দীপ্ত টিভির সিরাজুল ইসলাম শিশির।এ ছাড়া টিসিএ সিরাজগঞ্জের সভাপতি ইমরান হোসেন, সহসভাপতি অমৃত সেন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর লিমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুনতাসীর মেহেদী, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেনসহ সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, সংবাদমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; বরং সমাজের ইতিবাচক পরিবর্তন, জনসচেতনতা সৃষ্টি এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও সমস্যার কথাও তুলে ধরে।তারা আরও বলেন, সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে বস্তুনিষ্ঠতা, সততা ও নিরপেক্ষতা। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ গুরুত্বের সঙ্গে প্রকাশ করতে হবে।বক্তারা এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামী দিনগুলোতে আরও বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি পাঠকপ্রিয়তা অর্জন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।আলোচনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
The post সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে ৫০ একর জমিতে ধান কাটার উদ্বোধন করলেন জেলা প্রশাসক
১১ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৩ PM · nagorik tv
সিরাজগঞ্জে কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
১১ নভেম্বর, ২০২৬ এ ৬:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত
১১ নভেম্বর, ২০২৬ এ ৬:০৯ PM · Ajker Patrika
শাহজাদপুরে ৩ মিষ্টির দোকানে নির্ধারিত মূল্য না থাকায় ১৬ হাজার টাকা জরিমানা
১১ নভেম্বর, ২০২৬ এ ৫:৪৬ PM · www.dainiksokal.com
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিংড়ায় বিএনপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল
১১ নভেম্বর, ২০২৬ এ ৫:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ডিসি গোল্ডকাপে সিরাজগঞ্জ পৌরসভার জয়,২ গোলে হারল শাহজাদপুর
১১ নভেম্বর, ২০২৬ এ ৫:২৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
