সিরাজগঞ্জে ৫০ একর জমিতে ধান কাটার উদ্বোধন করলেন জেলা প্রশাসক
১১ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৩ PM

সিরাজগঞ্জে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে ৫০ একর জমিতে উচ্চফলনশীল বি-১০৩ জাতের রোপা আমন ধান চাষ ও যন্ত্রের মাধ্যমে কর্তন শুরু করা হয়েছে।বুধবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামের জগতগাতী ব্লকে সমবায় পদ্ধতিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি কৃষকদের সঙ্গে নিয়ে ধান কাটার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা, অতিরিক্ত উপপরিচালক মো. আনোয়ার সাদাত, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেনসহ কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মাঠ দিবসে বক্তারা বলেন, আধুনিক কৃষিযন্ত্র ও উচ্চফলনশীল জাতের বীজ ব্যবহারে উৎপাদন বাড়ানোর পাশাপাশি চাষাবাদের খরচ ও শ্রমিকনির্ভরতা কমানো সম্ভব। কৃষকদের সার, বীজ ও শ্রমিক সংকটের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন সংশ্লিষ্টরা।সমবায় পদ্ধতিতে বৃহৎ জমিতে যান্ত্রিক কৃষির এ উদ্যোগ কৃষি উৎপাদন বাড়ানো এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
পড়ুন : ষড়যন্ত্র রুখতে ইসলামী দলগুলোর ঐক্য অপরিহার্য: খেলাফত আন্দোলন
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন
১১ নভেম্বর, ২০২৬ এ ৬:৩৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
১১ নভেম্বর, ২০২৬ এ ৬:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তি নিহত
১১ নভেম্বর, ২০২৬ এ ৬:০৯ PM · Ajker Patrika
শাহজাদপুরে ৩ মিষ্টির দোকানে নির্ধারিত মূল্য না থাকায় ১৬ হাজার টাকা জরিমানা
১১ নভেম্বর, ২০২৬ এ ৫:৪৬ PM · www.dainiksokal.com
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিংড়ায় বিএনপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল
১১ নভেম্বর, ২০২৬ এ ৫:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ডিসি গোল্ডকাপে সিরাজগঞ্জ পৌরসভার জয়,২ গোলে হারল শাহজাদপুর
১১ নভেম্বর, ২০২৬ এ ৫:২৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
