সিংড়ার কৃতি সন্তান বিভাগীয় উপ-পরিচালক আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদান
১১ নভেম্বর, ২০২৬ এ ২:৫৪ PM

শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের ডাহিয়া গ্রামের কৃতি সন্তান রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় সিংড়া পৌরসভা হলরুমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সম্মাননা সভায় তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সিংড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ প্রধান অতিথি মো. আব্দুস সালামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আব্দুল হান্নান।এ সময় বক্তব্য দেন জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. জাভেদ আখতার ও মো. গোফরান হালিম। এছাড়া বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সিংড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বক্তব্য দেন।সভায় সিংড়া উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। বক্তারা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।সিংড়ার ডাহিয়া গ্রামের সন্তান মো. আব্দুস সালাম বিভাগীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় তাঁর এ সম্মাননা প্রাপ্তিতে স্থানীয় শিক্ষক মহলে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।
The post সিংড়ার কৃতি সন্তান বিভাগীয় উপ-পরিচালক আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদান appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে ৩ মিষ্টির দোকানে নির্ধারিত মূল্য না থাকায় ১৬ হাজার টাকা জরিমানা
১১ নভেম্বর, ২০২৬ এ ৫:৪৬ PM · www.dainiksokal.com
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিংড়ায় বিএনপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল
১১ নভেম্বর, ২০২৬ এ ৫:৩১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
ডিসি গোল্ডকাপে সিরাজগঞ্জ পৌরসভার জয়,২ গোলে হারল শাহজাদপুর
১১ নভেম্বর, ২০২৬ এ ৫:২৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ব্যতিক্রমী মাঠ দিবস, ধান কেটে উদ্বোধন করলেন ডিসি
১১ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৬ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন
১১ নভেম্বর, ২০২৬ এ ৪:১১ PM · nagorik tv
বেলকুচিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত
১১ নভেম্বর, ২০২৬ এ ৪:০৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
