উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
১১ নভেম্বর, ২০২৬ এ ১১:৪২ AM

উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ২ হাজার ৬ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২০২৬-২৭ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম।
প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষক পাচ্ছেন এক কেজি সরিষার বীজ, এক কেজি পটাশ ও এক কেজি টিএসপি সার। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যায়ক্রমে কয়েকটি ধাপে এসব সার ও বীজ বিতরণ করা হবে। প্রথম ধাপে পাঁচটি ইউনিয়নের কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে। বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হেলাল সরকার, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি সাংবাদিকদের বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকার কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছেন। কৃষকদের মাঝে উন্নতমানের সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ফলে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি ফসলের আবাদ সম্প্রসারণের পাশাপাশি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ আব্দুস ছাত্তার উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১০. ১১. ২০২৬
The post উল্লাপাড়ায় ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ appeared first on Sirajganj News 24.
সূত্র: সিরাজগঞ্জ নিউজ ২৪
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে ৩ মিষ্টির দোকানে নির্ধারিত মূল্য না থাকায় ১৬ হাজার টাকা জরিমানা
১১ নভেম্বর, ২০২৬ এ ৫:৪৬ PM · www.dainiksokal.com
সিরাজগঞ্জে ব্যতিক্রমী মাঠ দিবস, ধান কেটে উদ্বোধন করলেন ডিসি
১১ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৬ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জে পূবালী ব্যাংকের সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন
১১ নভেম্বর, ২০২৬ এ ৪:১১ PM · nagorik tv
বেলকুচিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত
১১ নভেম্বর, ২০২৬ এ ৪:০৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিংড়ার কৃতি সন্তান বিভাগীয় উপ-পরিচালক আব্দুস সালামকে সম্মাননা স্মারক প্রদান
১১ নভেম্বর, ২০২৬ এ ২:৫৪ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
