শাহজাদপুর সংবাদ

নাটোরে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ 

১১ নভেম্বর, ২০২৬ এ ৭:৫৩ AM

নাটোরে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ 

নাটোর প্রতিনিধি : নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ৪০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার জোনাইল চামটা ব্রীজের গুরুত্বপূর্ণ পয়েন্টে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।

বড়াইগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন প্রামাণিক জানান, উপজেলার জোনাইল চামটা ব্রীজের গুরুত্বপূর্ণ পয়েন্টে তিনলাখ টাকা মূল্যমানের ৪০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এসময় একটি স্রোতি জালও উচ্ছেদ করা হয়। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

The post নাটোরে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ