শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধে হত্যার দুই বছর পর গ্রেফতার ২

২৫ অক্টোবর, ২০২৬ এ ২:৩৪ PM

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধে হত্যার দুই বছর পর গ্রেফতার ২

২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পিএম | আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে অটো রিকশাচালক কছিম উদ্দিন (৪৮) হত্যার রহস্য প্রায় দুই বছর তিন মাস পর উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই ও মামলার প্রধান আসামি আবদুল মালেক (৪৫) এবং সহযোগী কাকলী রানীকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, অটো রিকশা ছিনতাইয়ের জন্য কছিম উদ্দিনকে হত্যা করা হয়নি, বরং দুই ভাইয়ের পারিবারিক বিরোধের জের ধরেই তাঁকে হত্যা করা হয়।

গত শুক্রবার নিমগাছি এলাকা থেকে আবদুল মালেককে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানা-পুলিশ। পরে শনিবার বিকেলে কাকলী রানীকেও গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, কাকলী প্রায় ১০ বছর ধরে নিমগাছি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ১ জুলাই নিমগাছি এলাকায় কছিম উদ্দিনকে হত্যা করা হয়। তখন তার অটো রিকশা ছিনতাইয়ের বিষয়টি সামনে আসে। পরে দীর্ঘ তদন্তে হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বিরোধের তথ্য পাওয়া যায়।

রোববার সকালে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, অটো রিকশা ছিনতাই হত্যার মূল উদ্দেশ্য ছিল না। দুই ভাইয়ের পারিবারিক বিরোধের জেরেই কছিম উদ্দিনকে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, তদন্তে হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার আবদুল মালেক আদালতে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ দেশে-বিদেশে মিথ্যা তথ্য ছড়াচ্ছে: সুরঞ্জন ঘোষ

রাজশাহীতে হকার পুনর্বাসনে মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বন্ধ বাস, দুর্ভোগে যাত্রীরা

বরগুনায় পুরোনো তালিকায় স্বজনপ্রীতি অনিয়ম, দলীয় চাপে হালনাগাদেও বাধা!

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬, পরিবারের জিম্মায় ৪০

‘অপারেশন ল্যাংড়া’ নামে ভারতে মুসলিমদের গুলি করে পঙ্গু করার ঘটনায় খেলাফত আন্দোলনের নিন্দা

বিগত ১৭ বছর পাড়ায় পাড়ায় মাদকের আখড়া গড়ে উঠেছিল: আইজিপি

সাজেক সংকট নিরসনে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান ওয়াদুদ ভূঁইয়ার

কৃষিতে অধিকতর গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

সূত্র: দৈনিক ইনকিলাব

সম্পর্কিত সংবাদ