সিরাজগঞ্জে কালিয়াহরিপুরে মহিলা ইউপি সদস্য প্রার্থী ফাতেমা রানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
২১ অক্টোবর, ২০২৬ এ ১২:৪২ PM

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক রিপোর্ট :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর কালিয়াহরিপুর ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য পদপ্রার্থী মোছা. ফাতেমা আক্তার রানীর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বিকেল ৫টার দিকে ইউনিয়নের উত্তর কান্দাপাড়া সামাদ বিড়ি ফ্যাক্টরি জামে মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম-মুয়াজ্জিন, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় মহিলা ইউপি সদস্য পদপ্রার্থী ফাতেমা আক্তার রানী বলেন, “আমি আপনাদেরই একজন। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। বিশেষ করে নারীদের অধিকার প্রতিষ্ঠা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন রোধ এবং এলাকার উন্নয়নে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হওয়া মানে ক্ষমতা ভোগ করা নয়, বরং মানুষের সেবা করা এবং বিপদে-আপদে তাদের পাশে দাঁড়ানো। এলাকাবাসী তাঁকে সেবা করার সুযোগ দিলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবেন। এলাকার মা-বোনদের সম্মানজনক জীবন নিশ্চিত করা এবং প্রত্যেক মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। এ জন্য তিনি সবার দোয়া, ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা আলী হোসেন মোল্লা, কালিয়াহরিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ এবং প্রার্থী ফাতেমা আক্তার রানী। সভা সঞ্চালনা করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল তালুকদার।
বক্তব্যে পারভেজ আহমেদ বলেন, তাঁর স্ত্রী নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সহযোগিতা করবেন। ইতোমধ্যে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে নিজের সাধ্যমতো কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও অবহেলিত এলাকার উন্নয়নে কাজ করতে চান। এ জন্য তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় কান্দাপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিনুল ইসলাম, মো. বোরহান তালুকদার, মো. রেজাউল করিম তালুকদার, মো. হাবিবুল্লাহ আকন্দ, মো. তরুণ, মো. নুর ইমাম তালুকদার, মো. সুমন আকন্দ, মো. বাবুল মিয়া, মো. রেজাউল ইসলাম ও হাজী মো. আব্দুল মোমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন, এলাকার উন্নয়ন, নারীদের অংশগ্রহণ এবং ভোটারদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় ফাতেমা আক্তার রানী নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
The post সিরাজগঞ্জে কালিয়াহরিপুরে মহিলা ইউপি সদস্য প্রার্থী ফাতেমা রানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রাণীশংকৈলে অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারণ,অতিরিক্ত নিলেই ব্যবস্থা
৮ নভেম্বর, ২০২৬ এ ১০:১৫ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ
৮ নভেম্বর, ২০২৬ এ ৯:১০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে আটার রুটি বিক্রি স্বচ্ছলতা ফিরছে অনেকের
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৫ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান,৩০ হাজার টাকা জরিমানা
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:২০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:০৯ PM · nagorik tv
রানীশংকৈলে দুই পরীক্ষার্থীই অকৃতকার্য, শূন্য পাসের হার ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজে
৮ নভেম্বর, ২০২৬ এ ৬:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
