সিরাজগঞ্জে কামারখন্দে অর্থাভাবে থমকে গেছে শিশুর হৃদরোগের চিকিৎসা
২৩ অক্টোবর, ২০২৬ এ ৮:২৭ PM

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : অসুস্থ শিশু সন্তানকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা থাকলেও অর্থাভাবে হৃদরোগের চিকিৎসা করাতে পারছেন না সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের রাজমিস্ত্রি আব্দুল হালিম। পাঁচ মাসের শিশু আব্রাহাম রহমান জন্মগত ভাবে হৃদযন্ত্রে ছিদ্র নিয়ে জন্মগ্রহণ করেছে। শিশুটির অপারেশনের জন্য প্রয়োজন ২ লাখ টাকা। কিন্তু আর্থিক অসচ্ছ্বলতার কারণে সেই টাকা জোগাড় করতে পারছেন না তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি বর্তমানে ঢাকার উত্তরা রেডিকেল হাসপাতালের তৃতীয় তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে ৩নং বেডে ভর্তি রয়েছে। সন্তানের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। রাজমিস্ত্রির কাজ করে সংসার চালানো হালিমের পক্ষে একসাথে এত টাকা সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।
আব্দুল হালিম জানান, আমি রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাই। আমার সন্তানের চিকিৎসার জন্য দুই লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করার সামর্থ্য আমার নেই। একজন বাবা হিসেবে সন্তানকে সুস্থ দেখতে চাই। সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানুষের কাছে আমার আকুল আবেদন, আপনারা আমার সন্তানের চিকিৎসার জন্য সহযোগিতা করুন।
হালিমের ভাগ্নে সজীব মন্ডল বলেন, হালিম মামা একজন অসচ্ছ্বল মানুষ। টাকার অভাবে তার সন্তানের চিকিৎসা করানো কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে শিশুটির চিকিৎসার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
এ অবস্থায় শিশুটির চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও বিভিন্ন মানবিক সংগঠনের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে পরিবার ও প্রতিবেশীরা। শিশুটির চিকিৎসায় সহযোগিতা করতে ০১৭৪১২৫৪১৮৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছে।
সূত্র: karatoa.com.bd
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমে উঠেছে গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলা
২৫ অক্টোবর, ২০২৬ এ ১১:১৭ PM · karatoa.com.bd
তাড়াশে গরু চুরির মামলায় ইব্রাহিম শেখ গ্রেপ্তার
২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দিরে লক্ষ্মীপূজা অনুষ্ঠিত
২৫ অক্টোবর, ২০২৬ এ ১০:২৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
দুই বছর পর অটোরিকশাচালক হত্যার রহস্য উন্মোচন, ফাঁসলেন আপন ভাই
২৫ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৮ PM · The Daily Ittefaq
নারীর গোসলের ভিডিও ধারণের পর ব্ল্যাকমেইল করে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক
২৫ অক্টোবর, ২০২৬ এ ৮:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ডেঙ্গুর ঝুঁকি কমাতে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
২৫ অক্টোবর, ২০২৬ এ ৭:৫৮ PM · karatoa.com.bd
