শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে কসাই বাড়িতে গোপন কক্ষে চোরাই মহিষ-গরু, গ্রেপ্তার ২

৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৫৪ PM

সিরাজগঞ্জে কসাই বাড়িতে গোপন কক্ষে চোরাই মহিষ-গরু, গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামে এক কসাইয়ের বাড়ি থেকে মহিষসহ তিনটি চোরাই গবাদিপশু উদ্ধার করেছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন—ওই গ্রামের বাবলু কসাইয়ের ছেলে শরিফ কসাই (৩১) এবং একই এলাকার খুটিগাছি গ্রামের আইনাল হকের ছেলে মাহবুব (৩৫)।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি ইমাম জাফর আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার সকালে এলাকার বিক্ষুব্ধ জনতা ওই কসাইয়ের বাড়ি ঘিরে ফেলে। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি গোপন কক্ষ থেকে একটি চোরাই মহিষ, একটি গাভী ও একটি বাছুর উদ্ধার করা হয়।

এ সময় বিক্ষুব্ধ জনতা ওই দুইজনকে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে। পরে পুলিশি পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয়দের ধারণা, সংঘবদ্ধ চোরেরা এলাকার বিভিন্ন স্থান থেকে গরু-মহিষ চুরি করে ওই কসাইয়ের বাড়িতে বিক্রি করত।

এ ঘটনায় ওই কসাই ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও জড়িত থাকতে পারেন বলে অনেকেই দাবি করছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

লংমার্চে নাহিদের স্লোগান- ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

জনগণের অধিকার আদায়ে পথে নেমেছি, আদায় করেই ফিরবো: জামায়াত আমির

ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের সদর দপ্তরে রাশিয়ার ড্রোন হামলা

লংমার্চ করে লাভ নেই, এতে জ্বালানি ব্যবহার শুধুই অপচয়: আব্দুস সালাম

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬

আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কাজী রফিকুল আলম কর্তৃক ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।

E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

সূত্র: Alokito Bangladesh

সম্পর্কিত সংবাদ