শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, থানায় মামলা, গ্রেপ্তার ১

২৬ আগস্ট, ২০২৬ এ ১০:০৮ PM

সিরাজগঞ্জে এমপির গাড়িতে হামলা, থানায় মামলা, গ্রেপ্তার ১

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের এমপি ভিপি আইনুল হকের গাড়িতে হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অভিযুক্ত আলমগীর হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শনিবার বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারের আটচালায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠান শেষে চান্দাইকোনা ফিরছিলেন এমপি।

এ সময় পূর্বশত্রুতার জের ধরে ধানগড়া বাজার এলাকায় সন্ত্রাসীরা এমপির গাড়িবহরে হামলা চালায় এবং এমপির গাড়ি ঘিরে ধরে লাঠিসোঁটা নিয়ে আঘাত করে ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে এমপির গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় গাড়িতে থাকা এমপিসহ একাধিক নেতৃবৃন্দ আহত হন।

এ সময় এমপির গাড়িতে থাকা ফয়সাল বিশ্বাস নামে এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এ হামলা সরাসরি প্রচার করেছেন।

এদিকে এমন পরিস্থিতির মধ্যে এমপিকে উদ্ধার করে গ্রামের বাড়ি চান্দাইকোনায় নিয়ে আসা হয়। এ ঘটনার প্রতিবাদে চান্দাইকোনা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। এ নিয়ে রায়গঞ্জের বিভিন্ন স্থানে চাপা উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ধানগড়া ও চান্দাইকোনা বাজারসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

ওইদিন রাতেই পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে শনিবার গভীর রাতে চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শামিমুল হাসান খন্দকার বাদী হয়ে থানায় উল্লেখিত মামলা দায়ের করেন। রোববার ভোররাতে এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে একই এলাকার রণপিঠা গ্রামের বাবলু সরকারের ছেলে এবং এলাকার বিভিন্ন স্থানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি উল্লেখ করেন।

মতিয়ার বিলের পানি নিষ্কাশন সচলের দাবিতে স্থানীয়দের মানববন্ধন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানের জমিতে মানুষের খণ্ডিত পা উদ্ধার

যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা কানাডার

প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালাতে জাপানি কোম্পানির প্রস্তাব

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

কুবির হলে রাতভর র‍্যাগিং ও গালিগালাজের অভিযোগ, অভিযুক্ত ৩ সিনিয়র

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আলোকিত বাংলাদেশ ২০১৩ - ২০২৬

সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে প্রকাশিত এবং দি টাইমস প্রিন্টিং প্রেস লিমিটেড, ৭/এ/১, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত।

বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ২৭০/বি, (৩য় তলা), তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। ফোন : +880 2226600305, +880 2226600306, +880 2226600307, +880 2226600308 । মোবাইল : 01727023151, পোস্ট বক্স নং-3024 ।

E-mail : [email protected], [email protected], বিজ্ঞাপন : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

সূত্র: Alokito Bangladesh

সম্পর্কিত সংবাদ