শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু

৮ নভেম্বর, ২০২৬ এ ৬:২৯ PM

সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালীতে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। মাঠে মাঠে এখন দোল খা”েছ সোনালি ধান। ধানের বাম্পার ফলন দেখে এলাকার কৃষকের মুখে আনন্দের হাসি ফুটে উঠেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময়মত কৃষকেরা ধানের পরিচর্যা করায় চলতি বছরে উপজেলার ৭টি ইউনিয়নে রোপা আমন ধানের সন্তোষজনক ফলন হয়েছে।এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলাজুড়ে পুরোদমে এই ধান কাটা শুরু হয়। কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন েেতর পাকা ধান কেটে তা ঘরে তোলা এবং মাড়াইয়ের কাজে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নে মোট ল্যমাত্রা ছিলো ৩ হাজার ৯৫ হেক্টর, যা অর্জন হয়েছে।¯’ানীয় জাত ২ হাজার ৯২৫ হেক্টর, উপশি ১৬৮ হেক্টর ও হাইব্রিড ২ হেক্টর জমিতে। এর মধ্যে শুধু উমারপুর ইউনিয়নে ৫৫০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে। উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের পশ্চিম খাষকাউলিয়া গ্রামের কৃষক মো. আব্দুল হাই জানান, এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের শীষ পুষ্ট হয়েছে এবং ফলনও বেশ ভালো পাওয়া গেছে।উপ-সহকারী কৃষি অফিসার মোহাম্মদ আলী উপজেলায় আমন ধানের ল্যমাত্রা অনুযায়ী ভালো ফলন হয়েছে, ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুল ইসলাম বলেন, উপজেলায় ৭টি ইউনিয়নে ৩ হাজার ৯৫ হেক্টর জমিতে রোপা আমন চাষ করা হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষক যাতে নির্বিঘ্নে ধান কাটা ও সংরণ করতে পারেন, সেজন্য কৃষি অফিসের প থেকে প্রয়োজনীয় পরামর্শ দেয়া হ”েছ।

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১৩৭টি লাইসেন্সধারী হাস্কিং মিলের কার্যক্রম নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এসব মিলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রায় ২২ হাজার […]

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে চীনা উদ্যোক্তাদের জন্য ৫৫০টি প্লট এবং দেশীয় উদ্যোক্তাদের জন্য প্রায় ২৭৯ প্লট বরাদ্দ নির্ধারণ করে বিসিক শিল্প পার্ক কর্তৃপক্ষ। […]

রফিকুল ইসলাম,সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার করতোয়া নদীর ওপর নির্মিত একটি নড়বড়ে বাঁশের সাঁকোই এখন ৮ থেকে ১০টি গ্রামের হাজারো মানুষের চলাচলের একমাত্র ভরসা। এই […]

সূত্র: Daily Nabochatona

সম্পর্কিত সংবাদ