শাহজাদপুরের ওপর দিয়ে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন
৮ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৫ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে উল্লাপাড়া থেকে কাশিনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর উন্নয়ন পরিকল্পনা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা শাহজাদপুরের ওপর দিয়ে রেললাইন স্থাপনের প্রয়োজনীয়তা ও উপযোগিতা তুলে ধরেন।
বক্তারা বলেন, শাহজাদপুর একটি উন্নত জনপদ। দুগ্ধ উৎপাদন ও কাপড়ের হাটের জন্য এলাকাটি বিশেষভাবে পরিচিত। এখানে রয়েছে বাঘাবাড়ী নৌবন্দর। পাশাপাশি রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, যেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা এসে পড়াশোনা করেন।
তারা আরও বলেন, একটি উন্নত জনপদের জন্য উন্নত যোগাযোগব্যবস্থা অপরিহার্য। তাই সার্বিক উপযোগিতা বিবেচনায় শাহজাদপুরের ওপর দিয়ে রেললাইন স্থাপন এখন সময়ের দাবি এবং অত্যন্ত জরুরি। এ বিষয়ে তাঁরা সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
একই সঙ্গে শাহজাদপুরের মানুষের ভোটে নির্বাচিত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। এ উদ্যোগ বাস্তবায়নে তাঁর সহযোগিতাও কামনা করেন তাঁরা।
শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি ও শাহজাদপুর উন্নয়ন পরিকল্পনা কমিটির যুগ্ম সমন্বয়ক আল-আমিনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন কমিটির সদস্যসচিব কে এম এ ওয়ারেছ রুবেল, শাহজাদপুর ইব্রাহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার লাকী, শাহজাদপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা নাহার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকত, রংধনু কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. শাহিন, আব্দুল কাদের সিদ্দিকী সংগ্রাম ও সাগর বসাক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শাহজাদপুরে রেললাইন স্থাপনের দাবি এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে।
সূত্র: দেশ রূপান্তর
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে আটার রুটি বিক্রি স্বচ্ছলতা ফিরছে অনেকের
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:৩৫ PM · Alokito Bangladesh
সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার ও নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান,৩০ হাজার টাকা জরিমানা
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:২০ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
৮ নভেম্বর, ২০২৬ এ ৭:০৯ PM · nagorik tv
রানীশংকৈলে দুই পরীক্ষার্থীই অকৃতকার্য, শূন্য পাসের হার ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজে
৮ নভেম্বর, ২০২৬ এ ৬:৫৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাণীশংকৈলে ইয়াবা পাচারের অভিযোগে নারীসহ ৩ জন আটক
৮ নভেম্বর, ২০২৬ এ ৬:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন বিদ্যুৎমন্ত্রী
৮ নভেম্বর, ২০২৬ এ ৬:৪১ PM · সিরাজগঞ্জের কাগজ
