শাহজাদপুরে ছাত্রলীগের মিছিল থেকে ৪ জন গ্রেফতার
৬ আগস্ট, ২০২৬ এ ১২:১৯ AM

সিরাজগঞ্জের শাহজাদপুরে ছাত্রলীগের মিছিল থেকে ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।
শাহজাদপুর থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (৪ঠা আগস্ট) রাত আনুমানিক ৯টায় শাহজাদপুর পৌর শহরের নলুয়া গ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করে অভিযুক্তরা। পরে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- পৌর শহরের নলুয়া উত্তরপাড়া মহল্লার মোঃ আঃ সালাম সরদারের ছেলে মোঃ ইয়ামিন সরদার, মোঃ আঃ খালেকের ছেলে মোঃ তাওহীদ ইসলাম, নলুয়া মধ্যপাড়া গ্রামের মোঃ শুকুর আলীর ছেলে মোঃ শফিকুল ইসলাম ও মোঃ মুকদুম সরদারের ছেলে মোঃ জয়।
এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে থানা পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। গতকাল নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের খবর পেয়ে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়েরের পর আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
সূত্র: সময়ের কণ্ঠস্বর
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে রোহিঙ্গাকে নাগরিক সনদ, প্যানেল চেয়ারম্যানকে অপসারণ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৫৯ PM · The Daily Ittefaq
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজাল বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৬ PM · nagorik tv
সিরাজগঞ্জের কাজীপুরে বার্মিজ রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪১ PM · nagorik tv
কাওয়াকোলায ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে লুৎফর রহমান ভূঁইয়া
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের চৌহালীর খাষপুখুরিয়া ইউনিয়নে ১৬৭ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৬ AM · প্রতিদিনের কাগজ
