কাওয়াকোলায ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে লুৎফর রহমান ভূঁইয়া
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫৬ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির ১ নং সহ-সভাপতি লুৎফর রহমান ভূঁইয়া। স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা তাকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চান। তাদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার পাশাপাশি এলাকার সাধারণ ও অসহায় মানুষের পাশে থাকার কারণে লুৎফর রহমান ভূঁইয়া স্থানীয়দের কাছে পরিচিত মুখ।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও লুৎফর রহমান ভূঁইয়া দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা ও কারাবরণের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তারা। রাজনৈতিক চাপ ও প্রতিকূলতার সময়েও তিনি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন বলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, লুৎফর রহমান ভূঁইয়ার প্রতি সমর্থনের আলোচনায় শুধু রাজনৈতিক পরিচয় নয়, মানুষের ব্যক্তিগত দুঃখ-কষ্টে পাশে থাকার বিষয়টিও উঠে আসছে। বিশেষ করে দরিদ্র, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের খোঁজ নেওয়া এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার বিষয়টি তার সমর্থকেরা তুলে ধরছেন।
কাওয়াকোলা ইউনিয়নের বাসিন্দা সালেহা বেগম বলেন, লুৎফর রহমান ভূঁইয়া সহজ-সরল ও ভালো মনের মানুষ। তিনি আমাদের পাশে সবসময় থাকার চেষ্টা করেন। এলাকার সাধারণ মানুষ তার কাছে গেলে তিনি তাদের কথা শোনেন।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, ইউনিয়নের দরিদ্র মানুষের অধিকার, সামাজিক নিরাপত্তা, নাগরিক সুবিধা ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করার বিষয়ে লুৎফর রহমান ভূঁইয়ার আগ্রহ রয়েছে। তাদের প্রত্যাশা, দলীয় মনোনয়ন পেলে তিনি শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানেও ভূমিকা রাখবেন।
লুৎফর রহমান ভূঁইয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সুখে-দুঃখে মানুষের সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করব।
The post কাওয়াকোলায ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে লুৎফর রহমান ভূঁইয়া appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের চৌহালীর খাষপুখুরিয়া ইউনিয়নে ১৬৭ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৬ AM · প্রতিদিনের কাগজ
কিচিরমিচির আর ডানা ঝাপটানোর শব্দে মুখর, উলিপুর যেন পাখিদের গ্রাম
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০০ AM · প্রথম আলো
