শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে রেল জংশনের দাবিতে মানববন্ধন

২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৩ PM

সিরাজগঞ্জে রেল জংশনের দাবিতে মানববন্ধন

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পিএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ প্রকল্পে সিরাজগঞ্জ শহরের রায়পুরে জংশনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের মুজিব সড়কস্থ ভাসানী ডিগ্রি কলেজের সামনে রেল বাঁচাও আন্দোলন কমিটি আয়োজিত মানববন্ধনে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সিরাজগঞ্জবাসীর আন্দোলনের ফলে সিরাজগঞ্জ-বগুড়া রেলসড়ক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। অথচ সিরাজগঞ্জের মানুষ এই রেলে উঠতে পারবে না এটা মেনে নেওয়া যায় না। ওই প্রকল্পে সিরাজগঞ্জে কোন জংশন রাখা হয় নাই। সিরাজগঞ্জ শহরকে রেল বঞ্চিত করা হচ্ছে।

এ সময় রেল বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল, বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, তারিকুজ্জামান টরিক ও মওলানা ভাসানী ডিগ্রি কলেজের শিক্ষক ডা. র ম রাজ্জাক। এ সময় মওলানা ভাসানী ডিগ্রি কলেজ শিক্ষক শিক্ষার্থীসহ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

প্রাথমিকের বঞ্চিত ৮১৭ জনের নিয়োগ ১ অক্টোবরের মধ্যে: শিক্ষামন্ত্রী

জামিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা শাখার যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল মাও. মো. শাহজাহানের ইন্তেকাল

সিরাজগঞ্জে চাইনিজ রেস্টুরেন্ট ও কেক কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

শ্রীবরদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস উদ্যাপিত, শোভাযাত্রা ও আলোচনা সভা

সাপকে বিশ্বাস করা গেলেও জামায়াতকে বিশ্বাস করা যায় না: বিএনপি নেতা ফজলুর রহমান

শেরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজে দগ্ধ শিক্ষকের জানাজা ও দাফন সম্পন্ন

সূত্র: দৈনিক ইনকিলাব

সম্পর্কিত সংবাদ