সিরাজগঞ্জের চৌহালীর খাষপুখুরিয়া ইউনিয়নে ১৬৭ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৬ AM

বন্যা, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও সম্বলহীন ১৬৭ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর প্রকল্পের আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে চৌহালী উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের কোদালিয়া বাজার কার্যালয় থেকে এসব চাল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী(ট্র্যাক) মো. রিয়াজ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ইউপি সচিব মো. জুয়েল রানা, বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম, ইউপি সদস্য নজরুল ইসলাম মকদম, ইউপি সদস্য মো. মজনু মিয়া, সাবেক সেনা সদস্য মো. মাইন উদ্দিন, মো. জব্বার মাস্টার, গ্রাম পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। সুষ্ঠু ও জবাবদিহিমূলক পরিবেশে চাল বিতরণ হওয়ায় উপকারভোগী অসহায় ও সম্বলহীন পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন।
সূত্র: প্রতিদিনের কাগজ
সম্পর্কিত সংবাদ
কাওয়াকোলায ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শীর্ষে লুৎফর রহমান ভূঁইয়া
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
কিচিরমিচির আর ডানা ঝাপটানোর শব্দে মুখর, উলিপুর যেন পাখিদের গ্রাম
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০০ AM · প্রথম আলো
