সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজাল বিরোধী অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪৬ PM

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজালবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ ও নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলার কয়রা বাজারে অবস্থিত ভাগ্যলক্ষ্মী ঘি, দই ও ছানা উৎপাদনকারী কারখানায় অনিয়মের অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে দুধে পানির পরিমাণ বেশি পাওয়ায় এক দুধ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারীরা ব্যবসায়ীদের খাদ্যপণ্যে ভেজাল না করা এবং ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে সতর্ক করেন। পাশাপাশি ভবিষ্যতে খাদ্যে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের আরও অভিযান পরিচালনা করা হবে বলে তারা জানান।
পড়ুন : কক্সবাজার বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
সূত্র: nagorik tv
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫৫ PM · Bd24live
সিরাজগঞ্জে রোহিঙ্গাকে নাগরিক সনদ, প্যানেল চেয়ারম্যানকে অপসারণ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৫৯ PM · The Daily Ittefaq
সিরাজগঞ্জের কাজীপুরে বার্মিজ রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৪১ PM · nagorik tv
